ঝিকরগাছাবাজার পত্রিকা : বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল )
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot
বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল ) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল ) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯

কুমিল্লায় সবাইকে ‘দৌড়ের ওপর’ রেখেছেন স্মিথ!

জানুয়ারি ০৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

অধিনায়ক নির্বাচনে চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের আইকন ক্রিকেটার তামিম ইকবালকে রেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভেন স্মিথকে বেছে নিয়েছে তারা। নতুন অধিনায়কের নেতৃত্ব শুরুটা ভালো করেছে কুমিল্লা। শহীদ আফ্রিদির দারুণ পারফরম্যান্সে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা।

দলের ভালো পারফরম্যান্সের পাশাপাশি কুমিল্লার অধিনায়ক স্মিথের অধিনায়কত্ব প্রশংসা কুড়াচ্ছে। দলের প্রত্যেক ক্রিকেটারের মাঠে অংশগ্রহণ বাড়াচ্ছেন স্মিথ। বিশেষ করে সীমানায় যারা ফিল্ডিং করছেন, তাদের পরিবর্তন করছেন নিয়মিত। আক্রমণাত্মক ফিল্ডিং সাজানোর পাশাপাশি দলের ভবিষ্যত নিয়ে সব সময় চিন্তায় ছিলেন অসি ক্রিকেটারের। স্মিথের এমন মনোভাবে বেশ খুশি কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে ও অনেক ইতিবাচক এবং সে খেলাটা নিয়ে খুব ভালো চিন্তা করে। খেলা যদি ১০ ওভারে থাকে তাহলে ও দুই ওভার পর কী হতে পারে, সেটা নিয়েও চিন্তা করে। তার এদিকটা দেখে বেশ ভালো লাগছে।’





‘তামিমের খুব কষ্ট হয়েছে আজ। ও (তামিম) আমাকে বলেছে, ‘‘স্যার ও (স্মিথ) আমাকে এত দৌড়াচ্ছে…”। সবাইকে ও খুব সম্পৃক্ত রাখছে মাঠে। এটা খুব ইতিবাচক। এখনই বুঝতে পারছি ছেলেদের কষ্ট হবে। যারা ভালো ফিল্ডার বাইরে…তাদের অনেক দৌড়াদৌড়ি করতে হবে। এটা খুব ভালো দিক।’

দলের বৃহত্তর স্বার্থে সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের এক সুঁতোয় বেঁধে থাকা গুরুত্বপূর্ণ মনে করছেন সালাউদ্দিন, ‘ও অনেক বেশি অভিজ্ঞ। পাশাপাশি এ টুর্নামেন্টে ভালো খেলার জন্য ও নিজেও বেশ উদগ্রীব আছে। আমাদের নিজেদের ওর সঙ্গে মানিয়ে নিতে হবে। তাকেও মানিয়ে নিতে হবে। এটা আমরা যত দ্রুত ও তাড়াতাড়ি করতে পারব তত দলের জন্য ভালো হবে। দল যখন জেটে তখন এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। দল যখন হারে তখন এগুলো দেরি হয়।’
Read More

শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯

রাজশাহীকে ১৯০ রানের চ্যালেঞ্জ দিল সাকিবরা

জানুয়ারি ০৫, ২০১৯

ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :


উড়ন্ত সূচনার পরও ব্যাটিং ধস ঢাকা ডায়নামাইটসের। উদ্বোধনীতে ১১৬ রান করা ঢাকা এরপর ২০ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। সুনীল নারিনকে সাজঘরে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ হাফিজ। সাজঘরে ফেরার আগে ২৮ বলে ৩৮ রান করেন নারিন।

ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে ৪১ বলে ৭৮ রান করা হজরতউল্লাহকে সাজঘরে ফেরান রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত শুরুর পরও চারে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। আরাফাত সানির স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে মাত্র ২ রান করার সুযোগ পান সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটসম্যান কায়রন পোলার্ডকে ৩ রানে ফেরান কাজী আহমেদ। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ফেরেন ১ রানে। হজরতউল্লাহর ব্যাটিং ঝড় থামালেন মিরাজ

বিপিএলের ষষ্ঠ আসরের দ্বিতীয় ম্যাচেই ব্যাটিংয়ে ঝড় তুলেন হজরতউল্লাহ জাইজি। আফগানিস্তানের এই ক্রিকেটার ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে নেমেই রানের বন্যা বইয়ে দেন। উদ্বোধনী জুটিতে সুনীল নারিনকে সঙ্গে নিয়ে ১১৬ রানের জুটি গড়েন।

তাদের এই জুটি ভাঙেন মোহাম্মদ হাফিজ। ৩৮ রান করে ফেরেন নারিন। এরপর ব্যাটিংয়ে তাণ্ডব চালানো ঢাকার ওপেনার হজরতউল্লাহকে সাজঘরে ফেরান মিরাজ। ৪১ বলে চারটি চার ও সাতটি ছক্কায় ৭৮ রান করেন হজরতউল্লাহ।

এবারের বিপিএলে প্রথম ফিফটি হজরতউল্লাহর:
লতি বিপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিফটি তুলে নিয়েছেন হজরতউল্লাহ জাইজি। ২২ বলে তিন চার ও পাঁচটি দৃষ্টিনন্দন ছক্কায় ৫০ রান পূর্ণ করেন এই আফগানি। তার ব্যাটিং ঝড়ে প্রথম পাঁচ ওভারে ৬৫ রান তুলে নেয় ঢাকা ডায়নামাইট।

টস হেরে ব্যাটিংয়ে সাকিবের ঢাকা:
বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস হেরে প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

এই ম্যাচের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হল মেহেদী হাসান মিরাজের। অধিনায়ক হিসেবে অভিষেকের ম্যাচে জয়ে স্মরণীয় করে রাখতে চান তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা ডায়নামাইটস: 
হজরতউল্লাহ জাইজি, সুনীল নারিন, কায়রন পোলার্ড, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আন্দ্রে রাসেল, মিজানুর রহমান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী, মোহর শেখ ও রুবেল হোসেন।

রাজশাহী কিংস: 
সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, লরি ইভান্স, ক্রিশ্চিয়ান জনকার, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি ও কাজী আহমেদ।
Read More

Post Top Ad

Your Ad Spot