ঝিকরগাছাবাজার পত্রিকা : (ঝিকরগাছা
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot
(ঝিকরগাছা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
(ঝিকরগাছা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

ঝিকরগাছার বাকড়ায় মনিরুলের পক্ষে প্রচারণা

ফেব্রুয়ারি ২৪, ২০১৯

মিঠুন সরকার,ঝিকরগাছা(যশোর)


কে হচ্ছেন ঝিকরগাছার উপজেলা চেয়ারম্যান? এমন প্রশ্নে যেমন ঘুম নেই সাধারণ মানুষের তেমনি ঘুম নেই মনিরুল ইসলাম ও তার সমর্থকদের ।দিন রাত ব্যায় করছেন নির্বাচনী প্রচারণায় ।এক প্রান্তের ভোটারদের থেকে ভোট চেয়ে ফিরছেন আরেক প্রান্তে ।
এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন ও বাঁকড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,তরুণলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
এসময় উপস্থিত ছিলেন -ঝিকরগাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো: সেলিম রেজা,ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের  আহবায়ক কমিটির অন্যতম সদস্য শামীম রেজা, সদস্য জাফিরুল হক রনি,পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক ইমামুল হাবীব জগলু ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পি, সম্পাদক তৌফিক আলম কৌশিক, উপজেলা ছাত্রলীগ নেতা সিমন রেজা, ইকরামুল করিম সৈকত,  হান্নান হোসেন,নাঈমুর রহমান, আরাফাত হোসেন শান্ত,সিহাব উদ্দিন রাজ,আকিব,মামুন,জাহিদ ঝিকরগাছা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সোহেল রানা,
বাঁকড়া  ছাত্রলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন,বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান নিছার আলী।এছাড়া যুবলীগ নেতা শামীম পারভেজ, সাজু ,সোহাগ,ইমানুর সহ আরো অনেকে ।
Read More

বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯

ঝিকরগাছায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

ফেব্রুয়ারি ২০, ২০১৯

ঝিকরগাছায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ  

মিঠুন সরকার,ঝিকরগাছা(যশোর)


সারা বিশ্বের ন্যায় যশোরের ঝিকরগাছায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের  প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেছেন ঝিকরগাছা বাসী ।  
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ঃ০৫ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অবঃ)  ডাঃ মোঃ নাসির উদ্দীন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম।  এছাড়া শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ ।  
এছাড়াও বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীরাও ফুল দিয়ে ভাষা শহীদদের  শ্রদ্ধা জানান ।  

Read More

শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯

ঝিকরগাছায় ভাঙা কালভার্ট, অত:পর মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত -১

জানুয়ারি ২৫, ২০১৯
ঝিকরগাছায় ভাঙা কালভার্ট,
অত:পর মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত -১
ঝিকরগাছাবাজার পত্রিকা  ডেস্ক :

যশোরের ঝিকরগাছা উপজেলার বেলেবটতলায় শুক্রবার দুপুর ১ টা ৩০ মিনিটে  মোটরসাইকেলের ধাক্কায় আবুল বাসার(৪৫) গুরুতর আহত হয়েছেন । স্থানীয় সূত্রে  জানা যায় ঝিকরগাছা পৌরসভার ১ নং ওয়ার্ডের ঝিকরগাছা-চৌগাছার প্রধান সড়কের বেলবটতলা কালভার্টটি রাস্তা ছাড়া প্রায় ৬ ইঞ্চি গভীর ।রাস্তা ছাড়া ঢালু থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোটো বড়ো সড়ক দুর্ঘটনা । দায়িত্বরত কর্মকর্তারাও উদাসীন ।তাদের কাছে বারবার অভিযোগ জানানো হলেও আশানুরূপ ফল পাওয়া যায়নি বলে জানান স্থানীয়রা ।
এরই মাঝে শুক্রবার দুপুরে প্রাইভেট কার সাইড দিতে  মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা দেন আবুল বাসার নামে এক পথচারীকে ।স্থানীয়রা ঘাতক মোটরসাইকেল ও চালককে আটক করে রেখেছে ।তাদের অভিযোগ মোটরসাইকেল চালক অপ্রাপ্ত বয়স্ক এবং ওভারলোড ছিল ।
স্থানীয়রা আবুল বাসার কে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা সাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন ।কর্তব্যরত ডাক্তার জানান তার অবস্থা আশংকাজনক।
অতি দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি সংস্কার ও অপ্রাপ্ত বয়স্ক মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের ।
Read More

Post Top Ad

Your Ad Spot