ঝিকরগাছাবাজার পত্রিকা : ভাইরাল
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot
ভাইরাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভাইরাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯

গোয়েন্দা হেফাজতে হাতকড়া পরে মাদক সেবন!

জানুয়ারি ১১, ২০১৯
ঝিকরগাছা বাজার পত্রিকা ডেস্ক :
বরিশালে গোয়েন্দা পুলিশের হেফাজতে হাতকড়া পরা এক ব্যক্তির ইয়াবা সেবনের দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা তার ফেসবুক পেজে ওই ছবি আপলোড করেন। মাথায় টুপি এবং পাঞ্জাবি পরিহিত ওই ব্যক্তির ইয়াবা সেবনের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ডানহাতে কড়া লাগানো এক বয়স্ক ব্যক্তি একটি বেঞ্চের ওপর বসে ইয়াবা সেবন করছেন।
ছবির ওই ব্যক্তির নাম মাউদুত করিম। তিনি সদর উপজেলার পশুরীকাঠি এলাকার মোবারক করিমের ছেলে এবং চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের চাচাতো ভাই বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর বেলতলা খেয়াঘাট এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ মাউদুত করিমকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে তাকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। তবে হাতকড়া অবস্থায়  ইয়াবা সেবনের ছবির বিষয়ে কিছুই  জানেন না বলে দাবি করেন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র নাসির উদ্দিন মল্লিক। সূত্র জানায়, মাউদুত করিমকে ইয়াবাসহ আটক করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হলে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। এ সময় কৌতূহলী হয়ে গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা মাউদুত করিমের কাছে ইয়াবা সেবনের দৃশ্য (কায়দা-কানুন) দেখতে চান। মাউদুত করিম তাদের অনুরোধে এক হাতে হাতকড়া পরিহিত অবস্থায় ইয়াবা সেবন করে দেখান। সেখানে উপস্থিত কেউ মুঠোফোনে ইয়াবা সেবনের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ছবিটি গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেনের ফেসবুক পেজে পাওয়া যায়। এ ঘটনায় মাউদুতের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক।
Read More

রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯

বালিভর্তি ট্রাকের নীচে পড়েও রক্ষা পেলেন দুই স্কুটার আরোহী

জানুয়ারি ০৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা আন্তর্জাতিক ডেস্ক :
রাস্তায় বাঁক নিতে গিয়ে উল্টে যাচ্ছে বালিভর্তি ট্রাক। আর তার নীচ দিয়ে সাঁ করে বেরিয়ে গেলেন দুই স্কুটার আরোহী। তাও আবার অক্ষত অবস্থায়। বিশ্বাস না হলেও, পড়শি দেশ চিনেসম্প্রতি এমনই ঘটনা ঘটেছে। রুদ্ধশ্বাস ওই মুহূর্ত ধরা পড়েছে সেখানে রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরাতে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে।
দক্ষিণ চিনের স্বশাসিত গুয়াংশি প্রদেশের ঘটনা। বুধবার সেখানকার একটি রাস্তা দিয়ে স্কুটারে চড়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। উল্টো দিক থেকে বাঁক নিতে গিয়ে আচমকাই তাঁদের গা ঘেঁষে উল্টে যায় বালিভর্তি একটি ট্রাক।
তার নীচেই চাপা পড়ছিলেন ওই দুজন। কিন্তু বিপুল পরিমাণ বালির ধাক্কায় স্কুটার সমেত কিছুটা দূরে ছিটকে পড়েন তাঁরা। তবে প্রাণে বেঁচে গিয়েছেন।

রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়ে। যা স্থানীয় পুলিশের হাতে ওঠে। পরে চিনা সংবাদমাধ্যম সূত্রে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োটি।
Read More

Post Top Ad

Your Ad Spot