ঝিকরগাছাবাজার পত্রিকা : আন্তর্জাতিক
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

‘জরুরি’ বার্তা পেয়ে কাশ্মীরে উড়ে গেলো ১০ হাজার ভারতীয় সেনা

ফেব্রুয়ারি ২৩, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :


ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ‘বিচ্ছিন্নতবাদীদের’ বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের পর কেন্দ্র থেকে আধাসামরিক বাহিনীর অন্তত ১০০ কোম্পানি উড়িয়ে নেওয়া হয়েছে। প্রতিটি কোম্পানিতে ৭৫ থেকে ১০০ জন জওয়ান থাকেন। সে হিসেবে প্রায় অতিরিক্ত ১০ হাজার জওয়ান উত্তপ্ত রাজ্যটিতে মোতায়েন করা হলো।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে ওই অভিযানের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জরুরি’ বার্তা পেয়ে বিশেষ প্লেনযোগে এই ১০০ কোম্পানিকে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে নেওয়া হয়। অভিযানে ‘জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট’র চেয়ারম্যান ইয়াসিন মালিকসহ বেশ ক’জন বিচ্ছিন্নতাবাদী নেতা গ্রেফতার হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই ‘জরুরি’ বার্তা দেয় সংশ্লিষ্ট দফতরে।
ভারতীয় গোয়েন্দারা বলছেন, গত বছর ডিসেম্বর মাসে ২১ জনের জঙ্গি দল কাশ্মীরে প্রবেশ করেছে। যেখানে তিনজন আত্মঘাতী জঙ্গিও রয়েছে। একাধিক বিস্ফোরণের পরিকল্পনা রয়েছে তাদের।
সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় বিশেষায়িত বাহিনী সিআরপিএফের ৪৪ জওয়ান নিহত হওয়ার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে কাশ্মীরে। এই হামলার পেছনে কলকাঠি নাড়ায় পাকিস্তানকে অভিযুক্ত করে দেশটির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছে ভারত। এমনকি এতোদিন ধরে যে বিচ্ছিন্নতাবাদী নেতাদের ভারত সরকার নিরাপত্তা দিয়ে আসছিল, সেসব প্রত্যাহার করে সাঁড়াশি অভিযানে নেমেছে ‘বিশৃঙ্খলাকারীদের দমনে’।

Read More

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯

হামলার আতঙ্কে জাতিসংঘের দ্বারস্থ পাকিস্তান

ফেব্রুয়ারি ২১, ২০১৯

ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :


কাশ্মীরে হামলার জের ধরে ভারত পাকিস্তানের ওপর সামরিক হামলা চালাতে পারে। এই ভেবে পাকিস্তান জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার সংস্থাটির মহাসচিব বরাবর চিঠি দিয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে চিঠিটি জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদের সব দেশকে দেয়ার অনুরোধ করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এই চিঠি লেখেন।
কাশ্মীরের পুলওয়ামা হামলায় পাকিস্তান সংশ্লিষ্ট থাকার যে অভিযোগ ভারত করছে, তা নিয়ে আলোচনা করতে ও দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।
কুরেশি জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে লিখেছেন, ‘ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের যে হুমকি দিয়েছে, এতে করে এই অঞ্চলে শান্তি পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলে, আমরা জরুরি ভিত্তিতে জাতিসংঘের হস্তক্ষেপের প্রয়োজন বোধ করছি।
Read More

বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯

চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মমতার শোক বার্তা

ফেব্রুয়ারি ২০, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :


রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার সকালে নিজের টুইটার একাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ শোকবার্তা দেন তিনি।

পোস্টে মমতা লেখেন, ‘বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত হলাম। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে।
রাত সাড়ে তিনটার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবার আগুনের তীব্রতা বেড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি আছে অর্ধশতাধিক মানুষ। এদের মাঝে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। তবে গ্যাস সিলিন্ডার, ট্রান্সমিটার বিস্ফোরণ, নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তা তদন্ত করলেই জানা যাবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
Read More

শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে রফতানি বন্ধ ছিল বাংলাদেশে

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

কাশ্মীরের পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে বাণিজ্য বন্ধ রাখল রফতানিকারীরা৷ শনিবার ভারত থেকে বাংলাদেশে কোনও পণ্যবাহী লরি চলাচল করেনি৷ সীমান্তে জিরো পয়েন্টে শহীদ জওয়ানদের উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে শোকজ্ঞাপন করেন রফতানিকারীরা৷
পুলওয়ামায় জঙ্গি হামলায় সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর ঘটনায় গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রত্যেকেই চাইছে জঙ্গিদের কড়া শাস্তি দিক ভারতীয় সেনা৷ এই মর্মান্তিক ঘটনায় মালদহতেও প্রতিবাদের ঝড় ওঠে৷শুক্রবার রাত থেকেই দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি আলাদা ভাবে মোমবাতি মিছিল ও শোক সভা করে৷ শনিবার মহদীপুর সীমান্তে বাংলাদেশে পণ্য রফতানি এক দিনের জন্য বন্ধ রাখেন ভারতীয় রফতানিকারীরা।
মহদীপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সমীর ঘোষ বলেন, যেভাবে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালানো হয়েছে এবং তাদের হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। পাকিস্তানকে কড়া জবাব দিতে হবে এই দাবি তুলে ধিক্কার মিছিল করা হয়৷
এদিন ভারতীয় রফতানিকারীদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশি পণ্য আমদানি-রফতানিকারীরা৷ সব দেশে একজোট হয়ে জঙ্গি দমন করুক সেটা তাঁরাও চান৷এদিন কাঁটাতারের ওপারে বাংলাদেশের রফতানিকারীরাও ভারতের মৃত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
Read More

আরডিএক্স নয় অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে হামলা, অনুমান তদন্তকারীদের

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

জঙ্গি হামলার প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এল৷ সূত্রের খবর, এই হামলায় আরডিএক্সের ব্যবহার করা হয়নি৷ জানা যাচ্ছে, বিস্ফোরণ ঘটাতে উচ্চমানের অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান গোয়েন্দাদের৷ আদিল এই অ্যামোনিয়াম নাইট্রেট তিন জায়গা থেকে জোগাড় করেছিল বলে অনুমান তদন্তকারীদের৷
এই ঘটনার তদন্তকারি সংস্থা এনআইএ, এনএসজির ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক তদন্তের রিপোর্টে এই ঘটনায় আরডিএক্স ব্যবহার হয়নি বলেই জানা যাচ্ছে৷ তাদের মতে খাদ তৈরি করার জন্য ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছে৷
Read More

জঙ্গি সংগঠনের পরিচালনায় পাকিস্তানে তৈরি হচ্ছে বিশাল মাদ্রাসা

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

পাকিস্তানে তাদের ভিত মজবুত করার দিকে আরও একধাপ এগোল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷পঞ্জাবের বাহাওয়ালপুর জেলার প্রায় দশ একর জমি নিয়ে এক বিশাল মাদ্রাসা তৈরি করতে চলেছে এই জঙ্গি সংগঠন । জইশের তৈরি এই মাদ্রাসাটি চালিত হবে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি এবং জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহজারের দ্বারা।
জইশের পক্ষ থেকেও এই মাদ্রাসা তৈরির বিষয়টিকে স্বীকার করে নেওয়া হয়েছে। এই বিষয়ে পাক সরকার কোনও বক্তব্য প্রকাশ করেনি বলেই জানা গিয়েছে।
তবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একজন উচ্চপদস্থ সেনা আধিকারিক জানয়েছেন যে, জইশ-ই-মহম্মদ তাদের এই মাদ্রাসা তৈরির আড়ালে  বহু লস্কর-ই-তইবা জঙ্গিকে আশ্রয় দান করার পরিকল্পনা চালাচ্ছে তারা। তিনি আরও জানান যে এর ফলে পাকিস্তানের পক্ষেও তা খারাপ হতে চলেছে।
 source: Kolkata24*7
Read More

জওয়ানের শেষকৃত্যে হাসছেন বিজেপি সাংসদ, ভাইরাল ছবি

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

পুলওয়ামার শহিদ জওয়ানদের কফিনবন্দি দেহ ফিরছে ঘরে ঘরে৷ শনিবার এমনই এক জওয়ানের কফিনবন্দি দেহ এল উন্নাওয়ের৷ অজিত কুমার নামে ওই শহিদ জওয়ানকে শেষ বিদায় জানাতে রাস্তায় উপচে পড়েছে ভিড়৷ কারোর মুখে জয়ধ্বনি৷ কারোর চোখে জল৷ কেউ কেউ শোকস্তব্ধ৷ এমন পরিবেশে কেবল একজনের মুখে চওড়া হাসি৷ জনতার উদ্দেশ্যে নাড়ছেন হাত৷ তিনি বিজেপির বিতর্কিত সাংসদ সাক্ষী মহারাজ৷
বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছে সাক্ষী মহারাজের হাসির ছবি৷ তারপরেই উত্তাল সোশ্যাল মিডিয়া৷ সেখানে শুরু হয়েছে প্রবল সমালোচনা৷ সকলে একবাক্যে বিজেপি সাংসদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের নিন্দা করেছেন৷ ট্যুইট করে একজন লিখেছেন লেখেন, দেখে মনে হচ্ছে পুলওয়ামার হামলা সেলিব্রেট করতে এসেছেন৷ কেউ লেখেন, জওয়ানের মৃত্যু নিয়ে রাজনীতি করতে এসেছেন৷ তোপ দেগেছেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীও৷
বৃহস্পতিবার পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। তার ৪৮ ঘণ্টার মধ্যে ফের রক্তাক্ত উপত্যকা৷ দেশের ইতিহাসে সবথেকে বড় জঙ্গি হামলার পর শুক্রবার সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে৷ জঙ্গিদের বিরুদ্ধে কবে, কখন ও কীরকম অভিযান চালানো হবে তা ঠিক করবে সেনা৷ একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বলেন, ‘‘সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনাকে পুরো স্বাধীনতা দেওয়া হল৷ কী কায়দায় জবাব দেওয়া হবে তা ঠিক করবে নিরাপত্তা বাহিনী।’’
পাশাপাশি মোদী পুলওয়ামার হামলাকারীদের সতর্ক করে দেন৷ বদলার সুরে জানান, হামলাকারীরা বড় ভুল করেছে৷ এর চরম মূল্য তাদের চোকাতে হবে৷ মোদী বলেন, ‘‘জঙ্গি ও তাদের মদতদাতাদের বলতে চাই তারা বড় ভুল করেছে৷ এর চরম মূল্য চোকাতে হবে৷ এই হামলার জন্য যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে আছে সরকার৷ তারা বিচার পাবে৷’’
Read More

পোখরানে ১৪০টি ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র নিয়ে বিশাল মহড়া বায়ুসেনার

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার দিন তিনেকের মধ্যেই রাজস্থানের পোখরানে নিজেদের শক্তি প্রদর্শন করল ভারতীয় বায়ুসেনা।

Read More

‘আর কোনও মায়ের কোল যেন খালি না-হয়’

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :




প্রতি ভোরে বাড়ির উঠোনে জাতীয় পতাকা তোলেন পঞ্চাশোর্ধ্ব মানুষটি। তারপর বেরিয়ে পড়েন দিনমজুরির কাজে। হাড়ভাঙা পরিশ্রমের পরে বিকেলে বাড়ি ফেরা।
দু’বছর ধরে এটাই ‘রুটিন’ সাগরের সূর্যবিন্দা গ্রামের রবীন্দ্রনাথ ঘোড়াইয়ের। কবে দিন পাল্টাবে জানেন না। স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে দু’বছর আগে। জঙ্গিদের গুলি-গ্রেনেড কেড়ে নিয়েছে উরির সেনা ছাউনিতে থাকা তাঁর ছোট ছেলে বিশ্বজিতের প্রাণ। রাজ্যের দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং সেনাবাহিনী থেকে বিশ্বজিতের পাওনাগণ্ডা ছাড়া আর কিছুই মেলেনি বলে ক্ষোভ রবীন্দ্রনাথের। কিন্তু পুলওয়ামায় জঙ্গি-হানার কথা জানার পরে সেই ক্ষোভ সরিয়ে রাগে ফেটে পড়ে ঘোড়াই পরিবার।

বিশ্বজিতের মা রেখাদেবী বলেন, ‘‘আমার মতো আবার কত মায়ের কোল খালি করল জঙ্গিরা। এর বিহিত চাই।’’ তাঁর বড় ছেলে রণজিৎ বলেন, ‘‘কোনও দয়া না-দেখিয়ে কেন্দ্রের উচিত জঙ্গিদের কড়া জবাব দেওয়া।’’
তিন ভাইবোনের মধ্যে বিশ্বজিৎ ছিলেন মেজো। ২০১৪ সালে বিএ প্রথম বর্ষে পড়ার সময়েই সেনাবাহিনীর চাকরিতে যোগ দেন। সুখের মুখ দেখে পরিবার। শুরু হয় স্বপ্ন দেখা। কিন্তু দু’বছর পরে, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর ভোরে সব শেষ। উরিতে জঙ্গি হামলায় প্রাণ হারান বছর বাইশের বিশ্বজিৎ। ২১ সেপ্টেম্বর দুপুরে বিশ্বজিতের দেহ পৌঁছয় বাড়িতে। তাঁকে শ্রদ্ধা জানাতে গোটা সাগরদ্বীপের মানুষ ভিড় করেছিলেন। সেনা জওয়ানরা জাতীয় পতাকা উত্তোলন করে গান স্যালুট দেন। নিহতের পরিবারকে সমবেদনা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই বাড়িতে এসেছিলেন কলকাতার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা। রণজিতের অভিযোগ, ‘‘বঙ্কিমবাবুরা আমাদের পরিবারের পাশে থাকা, এক জনের সরকারি চাকরি, দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং গঙ্গাসাগরে সরকারি উদ্যোগে ভাইয়ের মূর্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষতিপূরণের টাকা মিললেও বাকি প্রতিশ্রুতি রক্ষা হয়নি। চাকরির আশায় মুখ্যমন্ত্রীর দফতরে একাধিকবার যোগাযোগ করেছি।’’ অভিযোগ নস্যাৎ করেছেন বিধায়ক বঙ্কিমবাবু। তাঁর দাবি, ‘‘মূর্তি বসানো নিয়ে কোনও কথা দেওয়া হয়নি। ওই পরিবারের জন্য একটি চাকরির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ওঁরাই রাজি হননি।’’ এ কথা আবার রণজিৎ মানছেন না। তিনিও দিনমজুরি করেই চালাচ্ছেন। তাঁর কথায়, ‘‘সেনাবাহিনী চাকরির প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমার বয়স বেশি হওয়ায় হয়নি।’’
Read More

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯

পুলওয়ামা হামলায় ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিল মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক :

পুলওয়ামা জঙ্গিহামলার নিন্দা করে সরাসরি পাকিস্তানকে কাঠগড়ায় তুলল মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রেস সেক্রেটারির তরফে জারি এক বিবৃতিতে পাকিস্তানের নাম করে তাদের চরম ভর্ত্সনা করা হয়েছে। একই সঙ্গে সমবেদনা জানানো হয়েছে নিহত জওয়ানদের পরিজনদের। 
বিবৃতিতে লেখা হয়েছে, পাক-মদপুষ্ট জঙ্গিগোষ্ঠী ভারতীয় আধা সামরিক বাহিনীর ওপর যে জঘন্য হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিহতদের পরিবার, ভারত সরকার ও ভারতবাসীদের সমবেদনা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে অবিলম্বে তাদের মাটিতে সক্রিয় সমস্ত জঙ্গিকে মদত দেওয়া বন্ধ করতে হবে। এদের লক্ষ্য এই এলাকায় অরাজকতা, হিংসা ও সন্ত্রাস ছড়ানো। এই হামলার পর আরও একজোট হয়ে সন্ত্রাসবাদবিরোধী লড়াই চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত।
 বৃহস্পতিবার কাশ্মীরে ইতিহাসের ভয়াবহতম জঙ্গিহানায় শহিদ হয়েছেন ৪৪ জন সিআইপিএফ জওয়ান। এদের মধ্যে ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। শ্রীনগর থেকে ২০ কিলোমিটার দূরে পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফের কনভয়ে ঢুকে পড়ে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় সিআরপিএফ-এর একটি বাস। ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার নিন্দা করে ভারতের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের একাধিক শক্তিধর রাষ্ট্র। 
Read More

‘পুলওয়ামা হামলা দেশের আত্মার ওপরে আঘাত’: রাহুল

ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক :





















পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানের পরিবারগুলির পাশে থাকার কথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুধু তাই নয় বৃহস্পতিবার দলের নেতা রণদীপ সুরজেওয়ালা সরকারের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিলেন তা থেকে অনেকটাই সরে এলেন রাহুল।
রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, পুলওয়ামার হামলা দেশের আত্মার ওপরে আঘাত। আমরা সরকার ও জওয়ানদের পাশে রয়েছি। নিহত জওয়ানদের পরিবার বর্গের পাশে রয়েছে কংগ্রেস। দেশকে ঐক্যবদ্ধ রাখতে সরকারের পাশে রয়েছি।
বৃহস্পতিবার হামলার পর সরকারকে নিশানা করে কংগ্রেস নেতা সুরজেওয়ালা বলেন, ‘এত জওয়ান মারা যাওয়ার পরও কোথায় গেল মোদীর ৫৬ ইঞ্চি ছাতি।‘ তবে রাহুল এদিন বলেন, আজ শোকের দিন। দেশ ৪০ জওয়ানকে হারিয়েছে। ভয়ঙ্কর ঘটনা। এই হামলার উদ্দেশ্যই হল দেশকে টুকরো করা। দেশ এই হামলার কথা ভুলবে না। দেশকে কোনও ভাবেই দুর্বল করতে দেব না।
পুলওয়ামা জঙ্গি হামলার পর শুক্রবার জঙ্গিদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ জানিয়ে দিলেন জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। এরকম এক অবস্থায় দেশের পাশে থাকার বার্তা দিলেন প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিংও।
দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাহুলের পাশে বসে মনমোহন সিং বলেন, আজ শোকের দিন। ৪০ জন জওয়ানকে হারিয়েছে দেশ। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জঙ্গি সংগঠনের সঙ্গে কোনও মতেই সমঝোতা করা হবে না।


Read More

বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়েই ফিদায়েঁ হামলা, মূলচক্রী স্থানীয় জইশ কমান্ডার আদিল

ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক :
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত ১২ জন সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার কথা বলা হলেও কোনও কোনও মহল থেকে মৃতের সংখ্যা বলা হচ্ছে ১৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ ওই বাসে ছিলেন ৫০ জওয়ান।  এককথায় এই হামলা উরিকেও ছপিয়ে যেতে পারে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংবাদমাধ্যমের খবর, পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলা চালানো হয়েছে কার বোমার সাহায্যে। হামলার পেছনে জইশ-ই-মহাম্মাদ। তারা এই হামলার দায় স্বীকার করা হচ্ছে। হামলার পেছনে রয়েছে জইশ কমান্ডার আদিল আহমেদ ওরফে ওয়াকাস কামান্ডো। সে পুলওয়ামার গুন্ডিবাগ এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৩.১৫ নাগাদ ওই হামলার ঘটনা ঘটে। সে সময় জম্মু থেকে ২৫০০ সিআরপিএফের একটি কনভয় কাশ্মীর যাচ্ছিল। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সে সময় পুলওয়ামায় একটি বিস্ফোরক বোঝাই  এসইউভি এসে সোজা সিআরপিএফের একটি বাসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই সেটি তালগোল পাকিয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় কনভয়ে থাকা অন্যান্য গাড়িরও।

সাধারণভাবে ওই রাস্তায় ২৪ ঘণ্টাই সেনাবাহিনীর নজরদারিতে থাকে রাস্তাটি। এই ধরনের কনভয় যাওয়ার সময়  জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে যানবাহন বন্ধ রাখা হয়। এর মধ্যে কীভাবে ওই বিস্ফোরণ ঘটল তা নিয়ে এখনও কিছু বলা হচ্ছে না। তবে জানা যাচ্ছে, হামলায় আহত ১৫ জন জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। সবেমিলিয়ে ৫০ জন গুরুতর জখম। এদের সবাইকে নিকটবর্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিআরপিএফের আইজি জুলফিকার হাসান জানিয়েছেন, কীভাবে ওই হামলা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। এনিয়ে তদন্ত চলেছে। অন্যদিকে, কাশ্মীরের আইজি শ্যামপ্রকাশ পাণী জানিয়েছেন, আহতদের চিকিত্সার পাশাপাশি কীভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।   
Read More

পুলওয়ামায় ভারতীয় সেনার গুলিতে খতম ২ জঙ্গি

ফেব্রুয়ারি ১৫, ২০১৯

পুলওয়ামায় ভারতীয় সেনার গুলিতে খতম ২ জঙ্গি


 ফের সীমান্তে গুলির লড়াই।  জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ ।  এখনও পর্যন্ত ২ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা।
শুক্রবার রাত ১টা নাগাদ আচমকাই সেনাক্যাম্প লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা প্রতিরোধ গড়ে ভারতীয় সেনাও।  শুরু হয় সংঘর্ষ।  সকাল পর্যন্ত পাওয়া খবরে, ভারতীয় সেনার গুলিতে ২ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
প্রশাসনের তরফে এলাকার ইন্টারনেট পরিষেবা সময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গুলির লড়াই এখনও চলছে। ভারতীয় সেনা জওয়ান কারোর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
Read More

ভারতের পুলওয়ামায় CRPF কনভয়ে ভয়াবহ জঙ্গিহানা, শহিদ ৪০ জন জওয়ান

ফেব্রুয়ারি ১৫, ২০১৯
ভারতের  পুলওয়ামায় CRPF কনভয়ে ভয়াবহ জঙ্গিহানা, শহিদ ৪০ জন জওয়ান
আন্তর্জাতিক ডেস্ক :

জম্মু-কাশ্মীরে ভয়াবহ জঙ্গিহানা। সিআরপিএফের কনভয়ে ঘটানো হল আত্মঘাতী বিস্ফোরণ। এখনও পর্যন্ত ৪০ জন সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের দাপটে তালগোল পাকিয়ে যায় সিআরপিএফের একটি বাস। ক্ষতিগ্রস্থ হয় আরও কয়েকটি যানবাহন।

বৃহস্পতিবার দুপুরের পর পুলওয়ামার অবন্তিপোরার গোরীপোরায় ঘটনাটি ঘটে। সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল সিআরপিএফের ৫৪ নম্বর ব্যাটালিয়ানের কনভয়। ওই কনভয়ে ছিলেন ২৫০০ সিআরপিএফ জওয়ান।  উরি হামলার পর এতবড় জঙ্গি আক্রমণ হাল আমলে আর হয়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরকভর্তি একটি গাড়ি এসে ধাক্কা মারে কনভয়ে। সঙ্গে সঙ্গেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় সিআরপিএফের গাড়িটি।
২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরিতে ভয়াবহ জঙ্গিহানা হয়েছিল। সেবারও লক্ষ্য ছিল ভারতীয় সেনাবাহিনী। দু'দশকের মধ্যে সেটাই ছিল সবচেয়ে বড় জঙ্গিহানা।


তার পর এত বড় হামলা আর হয়নি। প্রশাসনিক মহলের অনুমান, সেই হামলার ভয়াবহতাকেও ছাপিয়ে যেতে পারে এই হামলা। কারণ, উরির সেনা ছাউনির সেই হামলায় ১৯ জন জওয়ান শহিদ হয়েছিলেন। এবার সংখ্যাটা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, উরির সেই হামলার দায় স্বীকার করে নিয়েছিল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। বৃহস্পতিবারও হামলার দায় ওই জঙ্গি সংগঠনই স্বীকার করে নিয়েছে।

Read More

শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯

বাংলাদেশে ঢুকে হামলা, যা বললো বিএসএফ!!

জানুয়ারি ১৯, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

এক বাংলাদেশির বাড়িতে হামলা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্য। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে একটি শর্টগান ফেলে পালিয়ে যান তারা। এতে করে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সবশেষ গতকালের ঘটনার পর আজ শনিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার ঘটনায় দুঃখ প্রকাশ করে ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোলাইনে বসা ব্যাটালিয়ন পর্যয়ের পতাকা বৈঠক করে দুঃখ প্রকাশ করে বিএসএফ।
এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে ছিলেন তারা।
সে সময় ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন রংপুর-৬১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী সীমান্তে ৮৪১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব-পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে বিএসএফ’র ওই সদস্যদের নাম জানাননি তিনি।
শনিবার পতাকা বৈঠকে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন ৬১ বিজিবি ব্যালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল শরিফুল ইসলাম শরীফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন দেশটির কোচবিহার ১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার বানাম্বার শাউ।
বৈঠক শেষে লেফটেনেন্ট কর্নেল শরিফুল ইসলাম শরীফ জানান, শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে পাটগ্রামের মুংলিবাড়ি সীমান্তের মেইন ৮৪১ পিলারের সাব ৬ নম্বর পিলার এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করতে দুই বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে বলে পতাকা বৈঠকে বিএসএফ দাবি করেছে।
তিনি বলেন, এ সংকট নিরসনে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যয়ে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়। যার প্রেক্ষিতে শনিবার দুপুরে বুড়িমারী স্থলবন্দরের জিরো লাইনে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পতাকা বৈঠকে বিজিবি’র কাছে দুঃখ প্রকাশ করে আগামী দিনে পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেন বিএসএফ। পরে বিএসএফ সদস্যের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি হস্তান্তর করে বিজিবি।
Read More

শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯

কাশ্মীরে বিস্ফোরণে সেনা কর্মকর্তাসহ নিহত ২

জানুয়ারি ১১, ২০১৯
ঝিকরগাছা বাজার পত্রিকা ডেস্ক :
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণে সেনাবাহিনীর মেজর ও এক সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাজ্যটির রাজৌরি জেলার কন্ট্রোল লাইনে এ বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান।
তারা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলছেন, ধারণা করা হচ্ছে- জম্মু ও কাশ্মীরের সীমান্তে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ হয়েছে। আর এতে মারা গেছেন সেনাবাহিনীর মেজরসহ দুইজন।
Read More

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত জার্মানি-সুইডেন

জানুয়ারি ১১, ২০১৯
ঝিকরগাছা বাজার পত্রিকা ডেস্ক :
তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জার্মানি ও সুইডেনের জনজীবন। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আঞ্চলের সড়ক। সেইসঙ্গে ট্রেন চলাচলসহ দেশ দু’টির অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার এই দুই দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।
সংবাদমাধ্যম বলছে, জার্মানির দক্ষাণাঞ্চলীয় অঙ্গরাজ্য বাভারিয়ার একটি রাস্তা বরফে ঢেকে যায়। আর এসময় ওই রাস্তায় আটকে থাকা একটি গাড়ির চালককে রেড ক্রসের সাহায্য করতে দেখা যায়। এছাড়া অঙ্গরাজ্যটিতে বৃহস্পতিবার তুষারঝড়ের কারণে একটি গাছ পড়ে নিহত হয় নয় বছরের এক ছেলে শিশু। 
এদিকে, শুক্রবার তুষাঝড় কিছুটা কম ছিল অস্ট্রিয়াতে। কিন্তু এই সপ্তাহের আগের দিনগুলোতে দেশটিতেও তীব্র মাত্রার তুষারপাত ছিল। এছাড়া গত সপ্তাহে অস্ট্রিয়াতে তুষারঝড়ে মারা গেছেন সাতজন। আর এ সপ্তাহের শুরুতে শনিবার নিখোঁজ হয়েছেন দুই হাইকার।
উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ ধরেই জার্মানি এবং সুইডেনসহ ইউরোপের আরও কয়েকটি দেশে তুষারঝড় মারাত্মকভাবে আঘাত হানছে। এতে ইউরোপজুড়ে প্রাণহানি সংখ্যাও বেড়ে চলেছে।
Read More

শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯

ভারতে ৬ বছরেই নাগরিকত্ব পাবেন বাংলাদেশি অমুসলিমরা

জানুয়ারি ০৫, ২০১৯

ভারতে ৬ বছরেই নাগরিকত্ব পাবেন বাংলাদেশি অমুসলিমরা

ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

বাংলাদেশসহ আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যলঘুদের (অমুসলিমদের) ভারতে আশ্রয় দিতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন বদলাতে চায় বর্তমান বিজেপি সরকার। সংসদে তোলা এ সংক্রান্ত একটি বিলে প্রস্তাব করা হয়েছে, দেশ তিনটি থেকে ভারতে যাওয়া অমুসলিমরা ১২ বছরের পরিবর্তে ৬ বছরের মধ্যেই নাগরিকত্ব পাবেন। যা শিগগিরই পাস করা হবে বলেও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে নাগরিকদের যে তালিকা (এনআরসি) তৈরির কাজ চলছে তাতে প্রায় ৪০ লাখ আসামবাসীর নাম বাদ পড়েছে। বিষয়টি নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালিদের উৎকণ্ঠার শেষ নেই। ১৯৭১ সালের নথি সংগ্রহ করতে না পেরে ১০ লক্ষাধিক মানুষ নতুন করে আবেদন করতে পারেননি। তবে তাদের মধ্যে যারা অমুসলিম তাদেরকে আশ্বস্ত করলেন নরেন্দ্র মোদি।
আসামের কাছাড় জেলার শিলচরে শুক্রবার তিনি বলেছেন, ‘সমস্যার বিষয়ে আমি অবগত। কিন্তু আশ্বাস দিচ্ছি একজন ভারতীয় নাগরিকও বিপদে পড়বেন না।’
মোদির ওই সভা ঘিরে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছিলেন শিলচরের মানুষ। সভায় না যাওয়ার আবেদন জানিয়ে একটি সংগঠন লিফলেটও বিলি করেছে। তবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার মাটি ছোঁয়ার আগেই রাস্তায় জনতার ঢল নামে। মোদি সেই সুযোগ কাজেও লাগান। বলেন, ‘বরাকের দু’টি আসনই আমাদের দিন। আমার উপর ভরসা রাখুন।’

Read More

বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯

লিভ ইন সম্পর্ক বিয়ে পর্যন্ত না গড়ালেই তা ধর্ষণ নয়, রায় শীর্ষ আদালতের

জানুয়ারি ০৩, ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক :
লিভ ইন সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের। আদালত জানিয়েছে, দু’জনের সম্মতিতেই লিভ ইন সম্পর্ক হয়। সে ক্ষেত্রে শারীরিক সম্পর্ক স্থাপনে সম্মতি থাকে দু’পক্ষের-ই। তাই পরিস্থিতির শিকার হয়ে বা কোনও গুরুতর কারণে পুরুষ সঙ্গী যদি বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন, সে ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গের মামলা হতে পারে, ধর্ষণের নয়। তবে গোড়া থেকে পুরুষসঙ্গীর অভিসন্ধিতেই যদি গলদ থাকলে ধর্ষণের মামলা দায়ের করতে পারবেন মহিলারা।
প্রায় দু’দশক আগে সহকর্মী ডাক্তারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ এনেছিলেন মহারাষ্ট্রের এক নার্স। তাঁর দাবি ছিল, স্বামী বিয়োগের পর একাকীত্বে ভুগছিলেন তিনি। সেইসময় সহকর্মী ডাক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। কিন্তু পরে অন্য একজনকে বিয়ে করেন ওই ডাক্তার। এফআইআর-টি বাতিলের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত ওই ডাক্তার। সেখানে তাঁর আর্জি খারিজ হয়ে গেলে শীর্ষ আদালতে আবেদন করেন তিনি। যার শুনানি করছিল বিচারপতি একে সিকরি এবং এস আব্দুল নাজিরের ডিভিশন বেঞ্চ।
সবকিছু খতিয়ে দেখে বিচারপতিরা জানান, ‘‘ধর্ষণ এবং সম্মতিক্রমে শারীরিক সম্পর্কের মধ্যে যথেষ্ট ফারাক রয়েছে। অভিযুক্ত সত্যি সত্যিই বিয়েতে ইচ্ছুক ছিল কি না, তা আগে খতিয়ে দেখা উচিত। বুঝতে হবে শুধুমাত্র শারীরিক চাহিদা মেটাতে ইচ্ছাকৃতভাবে অভিযোগকারিণীর সঙ্গে প্রতারণা করেছে কি না। দ্বিতীয়টি হলে অবশ্যই তার বিরুদ্ধে মামলা করা যায়। কিন্তু যদি তা না হয়, তাহলে প্রতিশ্রুতি ভঙ্গের মামলা দায়ের করা যেতে পারে, ধর্ষণের নয়।’’
Read More

থোড়াই কেয়ার পুলিশ, ক্যামেরা! কালীঘাটে গোয়েন্দারই পকেটমার

জানুয়ারি ০৩, ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক :
ক’দিন আগেই চলন্ত বাসে ছ’লাখ টাকা খুইয়েছিলেন সঞ্জয় কুমার সিংহ নামে এক ব্যবসায়ী। ১২ ডিসেম্বর টি বোর্ডের সামনে থেকে উঠেছিলেন ২০৫ রুটের একটি বেসরকারি বাসে। ময়দানে নেমে দেখেন তাঁর হাতের ব্যাগে নিপুণ হাতে কেউ ব্লেড চালিয়ে দিয়েছে। আর লোপাট হয়ে গিয়েছে ব্যাগের টাকা।
শীত পড়তেই শহর জুড়ে কলকাতা শহরের দক্ষ পকেটমারদের মরসুম শুরু হয়ে গিয়েছে। তারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে খোদ পুলিশকেও রেয়াত করে না। বছরের প্রথম দিনেই পকেটমারদের হাতে নিজের পার্স খোয়ালেন কলকাতা পুলিশেরই এক অফিসার।
রঞ্জন চক্রবর্তী নামে কলকাতা পুলিশের গোয়্ন্দা বিভাগের ওই সাব ইন্সপেক্টর পয়লা জানুয়ারি ছিলেন কালীঘাট মন্দির চত্বরে। সূত্রের খবর, মন্দিরের ভিতরেও ঢুকেছিলেন তিনি। হঠাৎই সাড়ে বারোটা নাগাদ তিনি খেয়াল করেন তার ট্রাউজার্সের পেছনের পকেট থেকে গায়েব তাঁর পার্স। আশপাশে খোঁজাখুঁজি করে যখন পেলেন না তখন মন্দির চত্বরের লোকজনই তাঁকে বলেন যে নিশ্চয়ই পকেটমারের কীর্তি। খুঁজে লাভ নেই। ওই দিনই তিনি কালীঘাট থানাতে অভিযোগ জানিয়েছেন। কালীঘাট মন্দিরচত্বরে নিরাপত্তার জন্য বসানো আছে অনেকগুলো সিসি ক্যামেরা। কিন্তু মন্দির চত্বরে থাকা ব্যবসায়ীদের অভিজ্ঞতা, ও সবকে আদৌ পরোয়া করে না এই পকেটমারেরা। সিসি ক্যামেরা ফাঁকি দিয়েই নিপুণ হাতে কাজ সারছে তারা। মন্দিরের বাইরে ফুলের ডালার এক ব্যবসায়ী বলেন,“ প্রতিদিনই কম করে তিন-চার জন শিকার হয় পকেটমারদের। মন্দিরে আসা ভক্তদের বড় অংশই ভিন রাজ্যের বাসিন্দা। তাই অনেকেই পুলিশে অভিযোগ জানানোর ঝামেলায় যেতে চাননা।”
Read More

Post Top Ad

Your Ad Spot