ঝিকরগাছাবাজার পত্রিকা
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকার চকবাজার ট্রাজেডির মৃত্যুপুরী সেই হাজী ওয়াহেদ ম্যানশন নিয়ে জানা গেল নতুন তথ্য

ফেব্রুয়ারি ২১, ২০১৯

ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :


যুক্তরাষ্ট্রের অন্যতম প্রসাধনী ব্র্যান্ড নাম ‘ক্লেরিস’। শিকাগো শহরের গ্রেসেক ইলিনয়সভিত্তিক এ কোম্পানির অন্যতম পণ্য ডেইলি বেবি লোশন। যা উৎপাদন হয় থাইল্যান্ডে। 

বাংলাদেশের কোথাও এমনকি ভারতেও নেই প্রতিষ্ঠানটির কোনো কারখানা। কিন্তু চকবাজার চুড়িহাট্টার মৃত্যুপুরী সেই হাজী ওয়াহেদ ম্যানশনে ক্লেরিসের লোগো হুবহু নকল করেই তৈরি হতো ডেইলি বেবি লোশন।

একইভাবে দুবাইয়ের ‘স্টারলিং’ ব্র্যান্ডের নকল পারফিউমও তৈরি হতো ওই ভবনে। চারতলা এই ভবনে থাকা বডি ¯েপ্রর হাজার হাজার বোতলে থাকা দাহ্য পদার্থের কারণেই বুধবার রাতে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টরা বলছেন, বিএসটিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদাসীনতার কারণেই বছরের পর বছর ধরে চকবাজারসহ আশপাশের এলাকায় এসব নকল প্রসাধনসামগ্রীর কারখানা গড়ে উঠেছে। এ কারখানাগুলোয় বডি ¯েপ্র ছাড়াও অনেক ঝুঁকিপূর্ণ রাসায়নিক থাকে, যা মারাত্মক দাহ্য।সরেজমিন গিয়ে দেখা গেছে, আগুনের পর হাজী ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় এখন স্তূপ হয়ে জমে আছে এসব নকল পারফিউম ও লোশনের বোতল। যার সবই পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের কারণে অনেক বোতল আবার পড়ে আছে সামনের রাস্তায়ও। এসব বোতলে একটু চোখ বুলালেই দেখা যাবে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের হুবহু সিল।
এ বিষয়ে কনজ্যুমার অ্যাসোশিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রেসিডেন্ট গোলাম রহমান বলেন, পুরান ঢাকায় অন্তত ৫০ বছর ধরে ঝুঁকিপূর্ণভাবে রাসায়নিক বা দাহ্য পদার্থের গোডাউন ও কারখানা রয়েছে। সরকারের উদ্যোগসহ আমরা সেগুলো সরিয়ে নিতে বললেও
ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে তা হয়নি। পাশাপাশি বিখ্যাত ব্র্যান্ডের নকল পণ্য উৎপাদনের পেছনে যাদের ব্যবস্থা নেওয়ার কথা তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। ভ্রাম্যমাণ আদালত থাকার পরও এটা হওয়ার কথা নয়।
Read More

হামলার আতঙ্কে জাতিসংঘের দ্বারস্থ পাকিস্তান

ফেব্রুয়ারি ২১, ২০১৯

ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :


কাশ্মীরে হামলার জের ধরে ভারত পাকিস্তানের ওপর সামরিক হামলা চালাতে পারে। এই ভেবে পাকিস্তান জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার সংস্থাটির মহাসচিব বরাবর চিঠি দিয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে চিঠিটি জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদের সব দেশকে দেয়ার অনুরোধ করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এই চিঠি লেখেন।
কাশ্মীরের পুলওয়ামা হামলায় পাকিস্তান সংশ্লিষ্ট থাকার যে অভিযোগ ভারত করছে, তা নিয়ে আলোচনা করতে ও দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।
কুরেশি জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে লিখেছেন, ‘ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের যে হুমকি দিয়েছে, এতে করে এই অঞ্চলে শান্তি পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলে, আমরা জরুরি ভিত্তিতে জাতিসংঘের হস্তক্ষেপের প্রয়োজন বোধ করছি।
Read More

১৫ ঘণ্টা পর উদ্ধার অভিযান সমাপ্তির ঘোষণা

ফেব্রুয়ারি ২১, ২০১৯

ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :


রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ১৫ ঘণ্টা পর উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।
তিনি বলেন, উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়েছে। সব শেষ তথ্য মতে মোট ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৪১ জন। এর মধ্যে ৩২ জন ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি ৯ জন ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি।
সাঈদ খোকন বলেন, আগুন পুরোপুরি নেভানো হয়েছে। এরপরও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট থাকবে। যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা যায়। সেজন্য সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এজন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এর আগে সকালে আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে ৭০টি লাশ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। লাশগুলো ব্যাগে পুরো তারা পাঠায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, তারা ৬৭টি লাশ পেয়েছেন। ময়নাতদন্তের পর শনাক্তকরণের ভিত্তিতে এগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় করেছেন স্বজনরা।
Read More

চকবাজার ট্রাজেডিতে ফেসবুকে তারকাদের শোক

ফেব্রুয়ারি ২১, ২০১৯

ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :


একদিকে শোকের দিন একুশে ফেব্রুয়ারি আর অন্যদিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ট্রাজেডি স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। সবাই যেন শোকে কাতর। এমন মৃত্যুর ঘটনা মেনে নেওয়ার মতো নয়। তাইতো এই ট্রাজেডিকে ঘিরে ফেসবুকেও শোকের ছায়া পড়েছে।
শোবিজ অঙ্গনের অনেক তারকা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে হৃদয়বিদারক কথা লিখেছেন।
নায়ক শাকিব খান তার অফিসিয়াল ফ্যান পেজে লিখেছেন, ‘ঢাকার চকবাজারে গতকাল (বুধবার) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইলো। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে লিখেন, ‘এক রাতের ভেতর ঢাকা শোকের শহর। নিমতলী ট্রাজেডির পর এবার চকবাজার..। ভারী হয়ে গেছে পুরান ঢাকার বাতাস স্বজন হারানোর আর্তনাদে। পুরান ঢাকার পুনর্বাসন না হলে, রাসায়নিক কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা কেবল সময়ের ব্যাপার।'
অভিনেত্রী শানৈরী দেবী শানু লিখেন, ‘এমন লাশের মিছিল তো চাইনি। জীবন পোড়া গন্ধে ভারী হয়ে আছে একুশ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পোড়া শোকের গন্ধে। হয়ত জীবন আবার চলবে নতুন কোনো ছন্দে! আহারে জীবন!’
নায়ক আরিফিন শুভ একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমরা স্তব্ধ, আমরা শোকাহত।’
অভিনেতা জায়েদ খান লিখেন, ‘চকবাজার ট্রাজেডি!!! এ এক অন্য ঢাকা! শোকের নগরী…! কত লাশ…! পোড়া লাশ…! স্বজন হারানোর আর্তনাদ! কি আছে সাত্বনার?’
অভিনেত্রী পূজা চেরি ট্রাজিডির একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘শোকাহত…..’
নির্মাতা আবু শাহেদ ইমন ফেসবুকে লিখেন, ‘প্রাইভেট কার বা সিএনজি-তে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করে হাজার হাজার জীবন্ত বোমা নিয়ে আমরা ঘোরাফেরা করছি দিব্বি। নিচতলায় ক্যামিকেলের গোডাউন ভাড়া দিয়ে সংসার পরিজন নিয়ে আরামে ঘুমাচ্ছি দিনের পর দিন। প্রতিটি এলাকায় রাস্তার মোড়ে মোড়ে কোনো রকম নিরাপত্তা ছাড়াই জীবন্ত বোমার সিলিন্ডারে রান্না হচ্ছে বছরের পর বছর। জনগণ নিজের ব্যক্তি স্বার্থে এই সব ক্ষুদ্র জাগতিক লাভের আশা ছাড়বে না। কিন্তু সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভাগগুলোর অনতিবিলম্বে সকল ধরনের গ্যাস সিলিন্ডার আর আবাসিক ভবনে থাকা ক্যামিকেলের গোডাউনের অবস্থান সনাক্ত করে এর নিরাপত্তা বিধানে শক্ত পলিসি তৈরি করতে হবে। নতুবা নিমতলী বা চকবাজার এই রকম আরও শত মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।’
চিত্রনায়িকা কেয়া শোক প্রকাশ করে লিখেছেন, ‘চকবাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে অনেক নিরীহ প্রাণ। বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোকে ডোবা পরিবারের জন্য রইলো সমবেদনা।’
চিত্রনায়ক সাইমন সাদিক একাধিক অগ্নিকাণ্ডের ছবি পোস্ট করে তার ফেসবুকে লিখেছেন, ‘আমরা যদি একটু সচেতন হতাম তাহলে হয়তো শোকের মিছিল এতো বড় হতো না। যার যায় একমাত্র সে জানে স্বজন হারানোর যন্ত্রণা কত বেদনার! ভাষার দিনে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাদের পরিবারকে এই ভয়াবহ শোক সহ্য করার শক্তি দান করুন।’
শোক প্রকাশ করে চিত্রনায়ক নিরব লিখেছেন, ‘ভাষার দিনে ভাষা হারিয়ে ভাষাহীন আমি।’
এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় আগুন লাগে চকবাজারের ওয়াহেদ ম্যানসনে। ওই ভবনে থাকা কেমিক্যালের গোডাউন থাকার কারণেই মূলত আশপাশের ভবনগুলোতে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এখন পযর্ন্ত ৭০ জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন বলে জানা গেছে।

Read More

বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯

চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মমতার শোক বার্তা

ফেব্রুয়ারি ২০, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :


রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার সকালে নিজের টুইটার একাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ শোকবার্তা দেন তিনি।

পোস্টে মমতা লেখেন, ‘বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত হলাম। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে।
রাত সাড়ে তিনটার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবার আগুনের তীব্রতা বেড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি আছে অর্ধশতাধিক মানুষ। এদের মাঝে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। তবে গ্যাস সিলিন্ডার, ট্রান্সমিটার বিস্ফোরণ, নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তা তদন্ত করলেই জানা যাবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
Read More

চকবাজারের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ফেব্রুয়ারি ২০, ২০১৯

ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে পৃথক শোকবার্তায় তারা এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের সুস্থতাও কামনা করেন তারা।
এছাড়া এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানান তারা।

উল্লেখ্য, রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের পাচ-ছয়টি ভবনে ভয়াবহ আগুন লাগে। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই চলছে লাশের সন্ধান। একের পর এক ব্যাগ ভর্তি করে লাশ বের করা হচ্ছে। এরইমধ্যে নিহতের সংখ্যা ৭০ জন হলেও তা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

Read More

'সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে নানাভাবে মানুষের প্রাণহানি ঘটছে'

ফেব্রুয়ারি ২০, ২০১৯

সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে নানাভাবে মানুষের প্রাণহানি ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

পুরান ঢাকার চকবাজারে চার তলা একটি বাড়িসহ কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৯ জনের মৃত্যুর ঘটনায় আজ বৃহস্পতিবার ভোরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেন তিনি। 

Read More

ঝিকরগাছায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

ফেব্রুয়ারি ২০, ২০১৯

ঝিকরগাছায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ  

মিঠুন সরকার,ঝিকরগাছা(যশোর)


সারা বিশ্বের ন্যায় যশোরের ঝিকরগাছায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের  প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেছেন ঝিকরগাছা বাসী ।  
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ঃ০৫ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অবঃ)  ডাঃ মোঃ নাসির উদ্দীন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম।  এছাড়া শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ ।  
এছাড়াও বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীরাও ফুল দিয়ে ভাষা শহীদদের  শ্রদ্ধা জানান ।  

Read More

শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে রফতানি বন্ধ ছিল বাংলাদেশে

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

কাশ্মীরের পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে বাণিজ্য বন্ধ রাখল রফতানিকারীরা৷ শনিবার ভারত থেকে বাংলাদেশে কোনও পণ্যবাহী লরি চলাচল করেনি৷ সীমান্তে জিরো পয়েন্টে শহীদ জওয়ানদের উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে শোকজ্ঞাপন করেন রফতানিকারীরা৷
পুলওয়ামায় জঙ্গি হামলায় সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর ঘটনায় গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রত্যেকেই চাইছে জঙ্গিদের কড়া শাস্তি দিক ভারতীয় সেনা৷ এই মর্মান্তিক ঘটনায় মালদহতেও প্রতিবাদের ঝড় ওঠে৷শুক্রবার রাত থেকেই দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি আলাদা ভাবে মোমবাতি মিছিল ও শোক সভা করে৷ শনিবার মহদীপুর সীমান্তে বাংলাদেশে পণ্য রফতানি এক দিনের জন্য বন্ধ রাখেন ভারতীয় রফতানিকারীরা।
মহদীপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সমীর ঘোষ বলেন, যেভাবে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালানো হয়েছে এবং তাদের হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। পাকিস্তানকে কড়া জবাব দিতে হবে এই দাবি তুলে ধিক্কার মিছিল করা হয়৷
এদিন ভারতীয় রফতানিকারীদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশি পণ্য আমদানি-রফতানিকারীরা৷ সব দেশে একজোট হয়ে জঙ্গি দমন করুক সেটা তাঁরাও চান৷এদিন কাঁটাতারের ওপারে বাংলাদেশের রফতানিকারীরাও ভারতের মৃত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
Read More

আরডিএক্স নয় অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে হামলা, অনুমান তদন্তকারীদের

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

জঙ্গি হামলার প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এল৷ সূত্রের খবর, এই হামলায় আরডিএক্সের ব্যবহার করা হয়নি৷ জানা যাচ্ছে, বিস্ফোরণ ঘটাতে উচ্চমানের অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান গোয়েন্দাদের৷ আদিল এই অ্যামোনিয়াম নাইট্রেট তিন জায়গা থেকে জোগাড় করেছিল বলে অনুমান তদন্তকারীদের৷
এই ঘটনার তদন্তকারি সংস্থা এনআইএ, এনএসজির ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক তদন্তের রিপোর্টে এই ঘটনায় আরডিএক্স ব্যবহার হয়নি বলেই জানা যাচ্ছে৷ তাদের মতে খাদ তৈরি করার জন্য ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছে৷
Read More

জঙ্গি সংগঠনের পরিচালনায় পাকিস্তানে তৈরি হচ্ছে বিশাল মাদ্রাসা

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

পাকিস্তানে তাদের ভিত মজবুত করার দিকে আরও একধাপ এগোল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷পঞ্জাবের বাহাওয়ালপুর জেলার প্রায় দশ একর জমি নিয়ে এক বিশাল মাদ্রাসা তৈরি করতে চলেছে এই জঙ্গি সংগঠন । জইশের তৈরি এই মাদ্রাসাটি চালিত হবে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি এবং জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহজারের দ্বারা।
জইশের পক্ষ থেকেও এই মাদ্রাসা তৈরির বিষয়টিকে স্বীকার করে নেওয়া হয়েছে। এই বিষয়ে পাক সরকার কোনও বক্তব্য প্রকাশ করেনি বলেই জানা গিয়েছে।
তবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একজন উচ্চপদস্থ সেনা আধিকারিক জানয়েছেন যে, জইশ-ই-মহম্মদ তাদের এই মাদ্রাসা তৈরির আড়ালে  বহু লস্কর-ই-তইবা জঙ্গিকে আশ্রয় দান করার পরিকল্পনা চালাচ্ছে তারা। তিনি আরও জানান যে এর ফলে পাকিস্তানের পক্ষেও তা খারাপ হতে চলেছে।
 source: Kolkata24*7
Read More

জওয়ানের শেষকৃত্যে হাসছেন বিজেপি সাংসদ, ভাইরাল ছবি

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

পুলওয়ামার শহিদ জওয়ানদের কফিনবন্দি দেহ ফিরছে ঘরে ঘরে৷ শনিবার এমনই এক জওয়ানের কফিনবন্দি দেহ এল উন্নাওয়ের৷ অজিত কুমার নামে ওই শহিদ জওয়ানকে শেষ বিদায় জানাতে রাস্তায় উপচে পড়েছে ভিড়৷ কারোর মুখে জয়ধ্বনি৷ কারোর চোখে জল৷ কেউ কেউ শোকস্তব্ধ৷ এমন পরিবেশে কেবল একজনের মুখে চওড়া হাসি৷ জনতার উদ্দেশ্যে নাড়ছেন হাত৷ তিনি বিজেপির বিতর্কিত সাংসদ সাক্ষী মহারাজ৷
বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছে সাক্ষী মহারাজের হাসির ছবি৷ তারপরেই উত্তাল সোশ্যাল মিডিয়া৷ সেখানে শুরু হয়েছে প্রবল সমালোচনা৷ সকলে একবাক্যে বিজেপি সাংসদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের নিন্দা করেছেন৷ ট্যুইট করে একজন লিখেছেন লেখেন, দেখে মনে হচ্ছে পুলওয়ামার হামলা সেলিব্রেট করতে এসেছেন৷ কেউ লেখেন, জওয়ানের মৃত্যু নিয়ে রাজনীতি করতে এসেছেন৷ তোপ দেগেছেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীও৷
বৃহস্পতিবার পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। তার ৪৮ ঘণ্টার মধ্যে ফের রক্তাক্ত উপত্যকা৷ দেশের ইতিহাসে সবথেকে বড় জঙ্গি হামলার পর শুক্রবার সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে৷ জঙ্গিদের বিরুদ্ধে কবে, কখন ও কীরকম অভিযান চালানো হবে তা ঠিক করবে সেনা৷ একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বলেন, ‘‘সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনাকে পুরো স্বাধীনতা দেওয়া হল৷ কী কায়দায় জবাব দেওয়া হবে তা ঠিক করবে নিরাপত্তা বাহিনী।’’
পাশাপাশি মোদী পুলওয়ামার হামলাকারীদের সতর্ক করে দেন৷ বদলার সুরে জানান, হামলাকারীরা বড় ভুল করেছে৷ এর চরম মূল্য তাদের চোকাতে হবে৷ মোদী বলেন, ‘‘জঙ্গি ও তাদের মদতদাতাদের বলতে চাই তারা বড় ভুল করেছে৷ এর চরম মূল্য চোকাতে হবে৷ এই হামলার জন্য যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে আছে সরকার৷ তারা বিচার পাবে৷’’
Read More

পোখরানে ১৪০টি ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র নিয়ে বিশাল মহড়া বায়ুসেনার

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার দিন তিনেকের মধ্যেই রাজস্থানের পোখরানে নিজেদের শক্তি প্রদর্শন করল ভারতীয় বায়ুসেনা।

Read More

‘আর কোনও মায়ের কোল যেন খালি না-হয়’

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :




প্রতি ভোরে বাড়ির উঠোনে জাতীয় পতাকা তোলেন পঞ্চাশোর্ধ্ব মানুষটি। তারপর বেরিয়ে পড়েন দিনমজুরির কাজে। হাড়ভাঙা পরিশ্রমের পরে বিকেলে বাড়ি ফেরা।
দু’বছর ধরে এটাই ‘রুটিন’ সাগরের সূর্যবিন্দা গ্রামের রবীন্দ্রনাথ ঘোড়াইয়ের। কবে দিন পাল্টাবে জানেন না। স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে দু’বছর আগে। জঙ্গিদের গুলি-গ্রেনেড কেড়ে নিয়েছে উরির সেনা ছাউনিতে থাকা তাঁর ছোট ছেলে বিশ্বজিতের প্রাণ। রাজ্যের দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং সেনাবাহিনী থেকে বিশ্বজিতের পাওনাগণ্ডা ছাড়া আর কিছুই মেলেনি বলে ক্ষোভ রবীন্দ্রনাথের। কিন্তু পুলওয়ামায় জঙ্গি-হানার কথা জানার পরে সেই ক্ষোভ সরিয়ে রাগে ফেটে পড়ে ঘোড়াই পরিবার।

বিশ্বজিতের মা রেখাদেবী বলেন, ‘‘আমার মতো আবার কত মায়ের কোল খালি করল জঙ্গিরা। এর বিহিত চাই।’’ তাঁর বড় ছেলে রণজিৎ বলেন, ‘‘কোনও দয়া না-দেখিয়ে কেন্দ্রের উচিত জঙ্গিদের কড়া জবাব দেওয়া।’’
তিন ভাইবোনের মধ্যে বিশ্বজিৎ ছিলেন মেজো। ২০১৪ সালে বিএ প্রথম বর্ষে পড়ার সময়েই সেনাবাহিনীর চাকরিতে যোগ দেন। সুখের মুখ দেখে পরিবার। শুরু হয় স্বপ্ন দেখা। কিন্তু দু’বছর পরে, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর ভোরে সব শেষ। উরিতে জঙ্গি হামলায় প্রাণ হারান বছর বাইশের বিশ্বজিৎ। ২১ সেপ্টেম্বর দুপুরে বিশ্বজিতের দেহ পৌঁছয় বাড়িতে। তাঁকে শ্রদ্ধা জানাতে গোটা সাগরদ্বীপের মানুষ ভিড় করেছিলেন। সেনা জওয়ানরা জাতীয় পতাকা উত্তোলন করে গান স্যালুট দেন। নিহতের পরিবারকে সমবেদনা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই বাড়িতে এসেছিলেন কলকাতার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা। রণজিতের অভিযোগ, ‘‘বঙ্কিমবাবুরা আমাদের পরিবারের পাশে থাকা, এক জনের সরকারি চাকরি, দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং গঙ্গাসাগরে সরকারি উদ্যোগে ভাইয়ের মূর্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষতিপূরণের টাকা মিললেও বাকি প্রতিশ্রুতি রক্ষা হয়নি। চাকরির আশায় মুখ্যমন্ত্রীর দফতরে একাধিকবার যোগাযোগ করেছি।’’ অভিযোগ নস্যাৎ করেছেন বিধায়ক বঙ্কিমবাবু। তাঁর দাবি, ‘‘মূর্তি বসানো নিয়ে কোনও কথা দেওয়া হয়নি। ওই পরিবারের জন্য একটি চাকরির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ওঁরাই রাজি হননি।’’ এ কথা আবার রণজিৎ মানছেন না। তিনিও দিনমজুরি করেই চালাচ্ছেন। তাঁর কথায়, ‘‘সেনাবাহিনী চাকরির প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমার বয়স বেশি হওয়ায় হয়নি।’’
Read More

Post Top Ad

Your Ad Spot